×

সারাদেশ

ফরিদপুরে ভোরের কাগজের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

ফরিদপুরে ভোরের কাগজের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোমবার বেলা ১২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুর জেলা ভোরের কাগজ পরিবারের আয়োজনে প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত হয়। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের নগরকান্দায় মু‌ক্তিযু‌দ্ধের স্বপ‌ক্ষের প‌ত্রিকা দৈ‌নিক ভো‌রের কাগজের ৩০ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুর জেলা ভোরের কাগজ পরিবারের আয়োজনে প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত হয়।

ভোরের কাগজের জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন এর সভাপতিত্বে ও নগরকান্দা উপজেলা প্রতিনিধি নিজাম নকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, জেলা পরিষদ সদস্য আনজুমান আরা বেগম, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার মোর্শেদ, ভোরের কাগজ পত্রিকার ভাংগা প্রতিনিধি রমজান সিকদার, সদরপুর প্রতিনিধি নুরুল ইসলাম, চরভদ্রাসন প্রতিনিধি আসলাম বেপারী, মধুখালি প্রতিনিধি অঞ্জন রায়, সালথা প্রতিনিধি আরিফুল ইসলামসহ নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বস্তু‌নিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ প‌রি‌বেশ‌নের জন‌্য মু‌ক্তিযু‌দ্ধের স্বপ‌ক্ষের প‌ত্রিকা দৈ‌নিক ভো‌রের কাগ‌জ এর প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ‌্যায়ীদের শু‌ভেচ্ছা ও অভিনন্দন জানা‌ন। সেই সঙ্গে প‌ত্রিকার উত্তরোত্তর সাফল‌্য কামনা কর‌েন।

অনুষ্ঠানের শুরুতে ভোরের কাগজের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, নগরকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোরের কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিব'কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App