×

সারাদেশ

মেহেরপুরে ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৬ পিএম

মেহেরপুরে ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রেসক্লাবে কেক কাটছেন স্থানীয় সাংবাদিকরা। ছবি: ভোরের কাগজ

মেহেরপুরে দেশের বহুলপঠিত জাতীয় দৈনিক ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রকাশনার ৩১ বছরে পদার্পণ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ভোরের কাগজ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মর্তুজা ফারুক রুপক এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম, জেলা প্রেসক্লাবের সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও কালেরকণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, প্রথমআলো প্রতিনিধি আবু সাইদ, শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমান এবং সময়ের আলো প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকাপোস্ট ও বাংলাটিভি প্রতিনিধি আবু আক্তার, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেলসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App