×

সারাদেশ

নিবন্ধন পেয়েছে ফেনী সাংবাদিক ইউনিয়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০২:০১ পিএম

নিবন্ধন পেয়েছে ফেনী সাংবাদিক ইউনিয়ন

সভাপতি যতন মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী নিবন্ধন পেয়েছে ফেনী গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন ফেনী সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)। (রেজি. নং- ১২৬) এবং একইসঙ্গে পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি অনুমোদন দিয়েছেন শ্রম অধিদপ্তর।

মঙ্গলবার (১মার্চ) উক্ত সংগঠনের নিবন্ধনের পাশাপাশি তিন বছর মেয়াদের একটি কার্যকরি কমিটির অনুমোদন দেন শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান ।

কমিটিতে সভাপতি যতন মজুমদার (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ (দৈনিক ভোরের কাগজ ), নির্বাহী সদস্য সাহেদুল ইসলাম কাওছার ( স্পেকট্রাম) ও শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ) ।

নিবন্ধন প্রাপ্তিতে সার্বিক সহযোগীতার জন্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য জেনারেল(অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি যতন মজুমদার জানান, ফেনীর সাংবাদিকদের অধিকার আদায় ও সার্বিক কল্যাণে নিবেদিত থাকবে ফেনী সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App