×

সারাদেশ

গাইবান্ধায় সাবেক শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০২:১৬ পিএম

গাইবান্ধায় সাবেক শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা

বুধবার গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিন আনালের তাড়িগ্রামে এ ঘটনা ঘটে। ছবি: ভোরের কাগজ

গাইবান্ধার খোলাহাটিতে সাবেক শ্বশুরবাড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে। বুধবার (১৬ মার্চ) গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিন আনালের তাড়িগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্ত্রী শিউলী বেগম ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, গাইবান্ধা শহরের সরকারপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাখাওয়াত হোসেনের সঙ্গে দুই বছর আগে আনালের তাড়িগ্রামের সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর শিউলি বেগমের সঙ্গে একই গ্রামের বায়োজিত ইসলামের বিয়ে হয়। শিউলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাতে সাখাওয়াত তার তালাক প্রাপ্ত স্ত্রী শিউলীর সঙ্গে গোপনে দেখা করতে যায়। এ সময় ঘরে থাকা শিউলীর স্বামী বায়োজিদ ইসলাম ও তার স্বজনরা ঘটনা টের পেয়ে ডাকাত এসেছে বলে চিৎকার করে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসী বিক্ষুদ্ধ হয়ে লাঠিশোঠা নিয়ে সাখাওয়াতকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার এএসআই নুরুজ্জামান বলেন, আজ সকালে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App