×

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১১:৩০ পিএম

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৪

বুধবার নওগাঁর বদলগাছিতে যাত্রীবাহী বাস-ট্রাক্টর সংঘর্ষে চারজন নিহত হয়। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৩ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের পয়নারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়- বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের জিতু পাহানের ছেলে শ্রী গিরিজ পাহান (৩৫)। পরে নওগাঁ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। শিশুটির পরিচয় এখনও পাওয়া যায়নি।

মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি বাস পত্নীতলা নজিপুর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে ক্যানেলে পড়ে যায়।

অপরদিকে বাসটি রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রীর মৃত্যু এবং আরও ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App