×

সারাদেশ

গুরুদাসপুরে পাকবাহিনীর গণহত্যায় নিহতদের এখনও মেলেনি স্বীকৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৩:৪৯ পিএম

গুরুদাসপুরে পাকবাহিনীর গণহত্যায় নিহতদের এখনও মেলেনি স্বীকৃতি

নাটোরের গুরুদাসপুরে আজ শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

নাটোরের গুরুদাসপুরে আজ শুক্রবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিনসহ আরও অনেকে।

এসময় ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল দুপুর ১২টার দিকে একসঙ্গে ১৬ জনকে চোখ ও হাত বেঁধে লাইনে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল পাক-হানাদার বাহিনী। নাটোরের গুরুদাসপুর পৌরসভার উত্তরনাড়ীবাড়ি এলাকায় এ গণহত্যা চালানো হয়। গণহত্যার পর নিহত ব্যক্তিদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয় পাকবাহিনী। সেদিনের গণহত্যায় নিহত সেই ১৬ জনের কেউ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। সংরক্ষণ করা হয়নি তাদের গণকবরও।

এ বিষয়ে গুরুদাসপুর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, ১৯৭১ সালে নিহত ব্যক্তিরা ছিলেন গণহত্যার শিকার। অথচ মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App