×

সারাদেশ

বরগুনার পাথরঘাটা থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০২:৪২ পিএম

বলেশ্বর নদীর পর্যটন এলাকা বিহঙ্গ দ্বীপের কাছে রুহিতা এলাকায় একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। রবিবার (৩ এপ্রিল) সকালে প্রথম জেলেরা ওই নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে জেলেরা। আর এ খবর ছড়িয়ে পড়তেই পরিলক্ষিক হয় শত শত উৎসুক জনতার ভিড়।

প্রত্যক্ষদর্শী ইউসুফ ও ইব্রাহিম সহ একাধিক ব্যক্তি জানায়, প্রতিদিনের মতো তারা সকালে মাছ ধরার জন্য বলেশ্বর নদীর দিকে যাত্রা করলে একটি শিশুর মতো ভাসতে দেখেন। কিছুসময় পর ভাটার টানে নদীর জল সরে গেলে শিশুর মৃতদেহটি চরে আটকে যায়। তখন তারা কাছাকাছি গিয়ে সেটিকে একটি মেয়ে নবজাতকের মরদেহ বলে নিশ্চিত হন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, এ খবর শুনামাত্র আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে কাছাকাছি অথবা দূর থেকে ট্রলারে করে এনে হয়তো এখানে কেউ নবজাতকের মরদেহটি ফেলে রেখে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App