×

সারাদেশ

বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২, উদ্ধারে নৌবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০১:২৭ পিএম

বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২, উদ্ধারে নৌবাহিনী

জাহাজডুবি। ফাইল ছবি

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে এক জাহাজডুবিতে ১২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমার শনিবার দুপুর পৌনে একটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচরে সজল তন্ময়-২ জাহাজটি ডুবেছে। ঠিক কখন ডুবেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সকাল সাড়ে নয়টার দিকে এ খবর জেনেছি আমরা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App