×

সারাদেশ

সিলেট নগরীর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২২, ০৯:০৭ এএম

সিলেট নগরীর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

সিলেট নগরের লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আশপাশের স্টেশনগুলোতে খবর দেওয়া হয়েছে। এরই মধ্যে ওসমানীনগর উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট এসে যোগ দিয়েছে।

রবিবার (১ মে) দিবাগত রাত পৌনে ৪টার দিকে মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

জানা গেছে, হকার্স মার্কেট এলাকায় শতাধিক দোকান রয়েছে। মার্কেটের একাধিক গলিতে আগুন ছড়িয়ে পড়েছে। এদিকে আগুন লাগার খবরে মার্কেটের ব্যবসায়ীদের অনেকে ছুটে এসেছেন। তারা অসহায়ের মতো কান্নাকাটি করছেন। কেউ কেউ ফায়ার সার্ভিসের কর্মীদের বিভিন্নভাবে সাহায্যের চেষ্টা করছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিলেটের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে বর্তমানে ৯টি ইউনিট কাজ করছে। আশপাশের স্টেশনের ইউনিটগুলোকেও বলা হয়েছে তারাও আসছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেটের সিনিয়র স্টেশন অফিসার (সিলেট সদর) মো. বেলাল হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এই মুহূর্তে কথা বলার অবস্থা নেই। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত

আইজিপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ঘরের দুর্গন্ধে পুলিশকে ডাক, অতঃপর

ঘরের দুর্গন্ধে পুলিশকে ডাক, অতঃপর

গণরায়ের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধেই লংমার্চ

নাহিদ ইসলাম গণরায়ের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধেই লংমার্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App