×

সারাদেশ

সালিশে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত জেলা ছাত্রলীগ নেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২২, ০৬:৩১ পিএম

সালিশে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত জেলা ছাত্রলীগ নেতা

নিহত নাজমুল হুদা। ছবি সংগৃহীত

সালিশি দরবারে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা খান। বুধবার (৪ মে) বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হুদা খান পশ্চিম কান্দাইল গ্রামের মৃত মজনু খানের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামের নতুন বাজার ঈদগাহ ময়দান এলাকায় মেলা বসাকে কেন্দ্র করে নাজমুল হুদার সঙ্গে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে প্রতিপক্ষের। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে বুধবার সকাল ১১ টায় সালিশি দরবারের আয়োজন করে এলাকাবাসী। দরবারের শেষ দিকে নাজমুল হুদাকে অতর্কিত ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।

তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App