×

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নীলগাই জবাই করল এলাকাবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২২, ১০:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ে নীলগাই জবাই করল এলাকাবাসী

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভারত থেকে আসা একটি নীলগাই জবাই করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফেসবুকে প্রায় বিলুপ্ত প্রজাতির নীলগাইটি ধরার ও জবাই করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, গ্রামবাসী চারদিক দিয়ে ঘিরে রেখে দড়ি দিয়ে নীলগাইটিকে বাঁধছে। এরপর এরপর বিজিবি সদস্যদের উপস্থিতিতে নীলগাইটিকে জবাই করে গ্রামবাসী।

ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিলেন। এটি অসুস্থ থাকায় জবাই করা হয়েছে বলে জেনেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নঈন কবির স্টিভ বলেন, নীলগাইটি জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য পশুটি অসুস্থ ছিল। বন বিভাগের লোক সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App