×

সারাদেশ

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৩:১২ পিএম

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

প্রতীকী ছবি

সিলেট গ্যাসফিল্ডের অধীন কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৪ মে) সকালে জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেন গ্যাস সরবরাহের উদ্বোধন করেন।

সিলেট গ্যাসফিল্ডের মহাব্যবস্থাপক (পরিচালন) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক বলেন, সকাল ১১টা থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার থেকে এই কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এর আগে গত ৭ মে থেকে এই কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়।

এই কূপ থেকে ২০১৬ সালের দিকে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের ফেব্রুয়ারিতে সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষের হয়ে কূপটিতে ওয়ার্ক-ওভার শুরু করে রাষ্ট্রীয় তেল, গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স। তা শেষ হয় গত মাসের দিকে।

নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে জাতীয় গ্রিডে এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয় বলে জানিয়েছেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। এখন এই কূপ থেকে দুই হাজার ৮০০ পিএসআইতে গ্যাস উৎপাদন হচ্ছে বলে জানান তিনি।

বর্তমানে দেশের ২২টি গ্যাস ক্ষেত্র থেকে প্রায় দুই হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App