×

সারাদেশ

মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ১৫৮ প্রার্থীর মনোনয়ন জমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৮:১৫ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন জমা দেবার শেষদিনে মঙ্গলবার ৬ জন মেয়র প্রার্থী ও ১৫৮ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়র পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ১২০ জন সাধারণ কাউন্সিলর পদে এবং ৩৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর পরে মনোনয়ন জমা দেন বলে জানিয়েছেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী।

তার দেয়া তথ্য মতে, ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা মার্কায় প্রার্থী হয়েছেন আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন (বিএনপি থেকে বহিষ্কৃত) সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু , স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কামরুল আহসান বাবুল, নিজমা উদ্দীন ও মাসুদ পারভেজ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন রাশেদুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী জানান, এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১২০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিকে, শেষদিনে মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App