×

সারাদেশ

গাজীপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২২, ১২:৫১ পিএম

গাজীপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ৩

শনিবার গাজীপুরের কালীগঞ্জে ট্রেন-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ছবি: ভোরের কাগজ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেলের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটায় একটি অরক্ষিত রেলগেটে নাগরি এলাকা থেকে আসা একটি তালভর্তি পিকআপের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এগার সিন্দুর ট্রেন’ এর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রেনের ধাক্কায় তালভর্তি পিকআপটি দূরে গিয়ে পড়ে এবং এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন মারা যান। দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।

রেললাইন থেকে পিকআপ ভ্যানটির কিছু অংশ পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় সরিয়ে দিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App