×

সারাদেশ

কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৬:৫২ পিএম

কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা

সহকারী অধ্যাপক তোফাজ্জেল বিশ্বাস। ছবি: ভোরের কাগজ

কুষ্টিয়ার কুমারখালীতে তোফাজ্জেল হোসেন (৫২) নামে এক কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। মঙ্গলবার (৩১ মে) দুপুরে কুমারখালী উপজেলার বংশীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই কলেজ শিক্ষক।

তোফাজ্জেল হোসেন কুমারখালী বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই কলেজ শিক্ষক তোফাজ্জেল গ্রুপের সঙ্গে একই এলাকার আলতাফ মোল্লা গ্রুপের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে ওই কলেজ শিক্ষক বাঁশগ্রাম কলেজ থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরে যাবার পথে বংশীতলা নতুন ব্রিজের কাছে পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা ১০/১৫জন প্রতিপক্ষ সন্ত্রাসী তোফাজ্জেল হোসেনের মটরসাইকেল থামিয়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App