×

সারাদেশ

এলাকাবাসীর তাগিদে রেললাইন দ্রুত মেরামত, বড় বিপদ থেকে রক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ১২:৪১ এএম

এলাকাবাসীর তাগিদে রেললাইন দ্রুত মেরামত, বড় বিপদ থেকে রক্ষা

বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্রুত ভাঙা রেললাইন মেরামতের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ করে দুটি রেললাইনের কিছু অংশ ভেঙে গফরগাঁও ও মশাখালী স্টেশনে দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী ওই দুটি রেললাইন মেরামতের তাগিদ অনুভব করে। তৎক্ষণাৎ বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হলে গফরগাঁও স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার আশরাফ উদ্দিন চৌধুরী পিডাব্লিউর সঙ্গে যোগাযোগ করে লোক পাঠিয়ে দেন।

রাত সাড়ে নয়টার দিকে ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের হাতীখলা বাজারে এ ঘটনা ঘটে। অনেকে আবার একে নাশকতার অংশ বলেও ধারণা করতে শুরু করেন।

গফরগাঁও স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার আশরাফ উদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, এটা নাশকতা নয়। রেললাইন অতিরিক্ত গরম হয়ে পড়লে অনেক সময় এমন হতে পারে। তবে স্থানীয় লোকজন দ্রুত না জানালে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App