×

সারাদেশ

নিহতদের পরিচয় শনাক্তে চট্টগ্রামে ডিএনএ পরীক্ষা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:৫৭ এএম

নিহতদের পরিচয় শনাক্তে চট্টগ্রামে ডিএনএ পরীক্ষা শুরু

সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আজ সোমবার (৬ জুন) নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে। এর ওপর ভিত্তি করেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডিএনএ সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের সহায়তা সেলের পাশে চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় এ বুথ স্থাপন করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ বিষয়ে জানান, দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদেরকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ২১ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এদের মধ্যে রাত ১০টা পর্যন্ত ১২ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে বেশ কয়েকজনের মরদেহ শনাক্ত করা যাচ্ছে না। তাই নিহতদের ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা করা হবে।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করে চলেছেন। ঘটনাস্থলে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, র‌্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সিপিপি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা।

আরও পড়ুন : এখনও নিভেনি আগুন, ৪৯ নিহতের মধ্যে শনাক্ত ২৩, হবে ডিএনএ পরীক্ষা

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন চৌধুরী জানান, নিহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন : রাসায়নিক বস্তু সমুদ্রে ছড়িয়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। আগুন নেভাতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে কাজ করছেন। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্য মতে মৃতের সংখ্যা ৪৬ জন। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের পরিবারে জেলা প্রশাসনের সহায়তার টাকা হস্তান্তর হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App