×

সারাদেশ

সীতাকুণ্ডে নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২২, ১২:৫১ পিএম

সীতাকুণ্ডে নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ হস্তান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ২২ জনের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম কন্টেইনার বিস্ফোরণে নিহত ৪৯ জনের মধ্যে ২২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।

সোমবার (৬ জুন) সকাল পর্যন্ত শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ২২ জনের মরদেহ সম্পন্ন করে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকেই সেখানে নিহতদের স্বজনরা ভিড় করছেন।

নমুনা সংগ্রহে নেতৃত্বে দিচ্ছেন চট্টগ্রাম সিআইডির অ্যাডিশনাল এসপি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নিখোঁজের মা-বাবা, ভাইবোন কিংবা সন্তানদের মধ্যে যে কোনো দুজন নমুনা দিতে পারছেন। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর সঙ্গেও এসব নমুনা মিলিয়ে দেখা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তরের এনডিসি তৌহিদুল ইসলাম জানান, শনাক্ত হওয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। মরদেহ হস্তান্তরের সময়ই জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বজনদের নগদ দুই লাখ টাকার চেক ও দাফন-কাফনের যাবতীয় খরচ দেয়া হচ্ছে। যাদের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App