×

সারাদেশ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আবারও আম উপহার দিলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৩:১১ পিএম

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আবারও আম উপহার দিলেন প্রধানমন্ত্রী

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পিকআপ ভ্যানযোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আমরুপালি জাতের আম পাঠানো হয়। ছবি: ভোরের কাগজ

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে এবারও ৮০০ কেজি (১৬০ কার্টুন) আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার (২০ জুন) দুপুরে পিকআপ ভ্যানযোগে এসব আমরুপালি জাতের আম পাঠানো হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. জাকারিয়া, ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুর্শেদুল আলম, স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজীব ভূইয়াসহ দুই দেশের বন্দরের কর্মকর্তারা।

এদিকে ইতোমধ্যেই আম গ্রহণ করেছেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ। উপহারের এই আমগুলো আগরতলা বাংলাদেশ হাইকমিশনারের মাধামে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপহারের এই আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিদেরকে দেয়া হবে। ত্রিপুরার মানুষের সঙ্গে আমাদের যে আত্মার সম্পর্ক তার বড় উদাহরণ এই উপহার। প্রধানমন্ত্রী প্রতি বছরই এমনটি করে থাকেন। এ কাজে অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App