×

সারাদেশ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল কাপ্তাই সেনা জোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৪:২৬ পিএম

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল কাপ্তাই সেনা জোন

মঙ্গলবার অস্থায়ী আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরত ৩০ পরিবারের ১৪৭ জন দুর্যোগগ্রস্ত সদস্যর মধ্যে সেনাবাহিনীর কাপ্তাই জোন কর্তৃক ত্রান বিতরণ করা হয়। ছবি: ভোরের কাগজ

কাপ্তাই সেনা জোনের উদ্যেগে ৪নং কাপ্তাই ইউনিয়নয়াধীন কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ জুন) সকালে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকাস্থ কর্নফুলী নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের কাপ্তাই উচ্চ বিদ্যালয় অস্থায়ী আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরত ৩০ পরিবারের ১৪৭ জন দুর্যোগগ্রস্ত সদস্যর মধ্যে সেনাবাহিনীর কাপ্তাই জোন কর্তৃক ত্রান বিতরণ করা হয়।

আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরতদের জন্য খাদ্যসামগ্রী চাউল, আটা, ডাল, সয়াবিন তেল, চিনি এবং লবন প্রদান করা হয়। ত্রান বিতরণ করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোহাম্মদ শামছুল আরেফীন খান, পিএসসি। এছাড়াও এ সময় ৪নং কাপ্তাই ইউনিয়নের চেয়ারম্যান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের খোঁজখবর নিয়ে মতবিনিময় করেন। এ সময় পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী পরিবারের সদস্যগণ দাবি করেন তাদেরকে যেন মরনফাঁদ অতি ঝুঁকিপূর্ণ পাহারের ঢাল হতে স্থায়ীভাবে সমতলে পুনর্বাসন করা হয়। এই ব্যাপারে ভারপ্রাপ্ত জোন কমান্ডার যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App