×

সারাদেশ

কুমিল্লার সিটি মেয়র রিফাতের শপথ মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২, ১২:১৯ পিএম

কুমিল্লার সিটি মেয়র রিফাতের শপথ মঙ্গলবার

কুমিল্লার সিটি মেয়র আরফানুল হক রিফাত। ফাইল ছবি

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত মঙ্গলবার বেলা ১১টায় শপথ নেবেন। তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য অবহিত করা হয়।

চিঠিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত প্রথমবারের মতো কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র নির্বাচিত হন।

কুসিকে মেয়র ছাড়াও ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App