×

সারাদেশ

দিনাজপুরে প্রাইভেট কার খাদে পড়ে তিন যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১১:৫৩ এএম

দিনাজপুরে প্রাইভেট কার খাদে পড়ে তিন যুবকের মৃত্যু

নিহত তিন যুবক

দিনাজপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে নিহত হয়েছেন তিন যুবক। এতে আরও দুজন আহত হয়েছেন।

দিনাজপুর-রংপুর মহাসড়কে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক এলাকায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত ওই তিন যুবকের পরিচয়- দিনাজপুর শহরের সুইহারী এলাকার বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার এ আর ইমন (২৩) ও কসবা এলাকার শাহরিয়ার শাওন (২৪)। তাদের মধ্যে ইমন রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও শাওন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৌরভ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দশমাইলের দিক থেকে দ্রুতগতিতে একটি প্রাইভেট কার দিনাজপুর শহরের দিকে ফিরছিল। সাত মাইল বাঁক এলাকায় ওই প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চার যুবককে উদ্ধার করে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। শাওনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে সেখানে শাওনের মৃত্যু হয়।

আহত দুই যুবক মুন্সিপাড়ার তামজিদ (১৯) ও বাহাদুর বাজার এলাকার রওনাক নবী প্রিয়কে (২৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App