×

সারাদেশ

সুনামগঞ্জে মসজিদে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৯:৫৮ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মসজিদে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (১৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামের সবুজ মিয়া ও নবীগঞ্জ উপজেলার বাগাউরা গ্রামের সুমন মিয়ার মধ্যে বিবিয়ানা নদীতে দুপুরে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের বাসিন্দারা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- সাজ্জাদ মিয়া (২৮), ফরুক মিয়া (৩২), সবুজ মিয়া (২৬), হবেজুল মিয়া (৩৬), বাচ্চু মিয়া(২৮), মজমুল মিয়া (২২), রাজা মিয়া (২৫), সেলিম মিয়া (২৮), ছানাওর মিয়া (২৪) ও রহিম উদ্দিনকে (৩৩) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্যান্য আহতদের জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। রবিবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি কোনো পক্ষই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App