×

সারাদেশ

পাহাড়ি ঢলে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৪:৪৫ পিএম

পাহাড়ি ঢলে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক। ছবি: ভোরের কাগজ

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার পানছড়ি- খাগড়াছড়ি সড়কের কালভার্ট ডেবে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিন্মাঞ্চল ডুবে যায়। পানছড়ি-খাগড়াছড়ি সড়কের শুকনাছড়ি ছড়ার পানির স্রোতে দক্ষিণ নালকাটায় বক্স কালভার্ট ডেবে গিয়ে রাস্তা ভেঙ্গে পড়ে। খাগড়াছড়ি -পানছড়ি উপজেলা যাতায়তের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সিএনজি চালক ওয়াজিব উল্লাহ জানান, সকাল পর্যন্ত সড়কটি ভালো ছিল। ১১টার দিকে পানির স্রোত বেড়ে যাওয়ায় কালর্ভাটি ভেঙ্গে পড়ে। এখন প্রায় অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরে জেলা সদরে যাত্রী নিয়ে যেতে হচ্ছে আমাদের।

স্থানীয় ইউপি সদস্য বিনয় বিকাশ চাকমা জানায়, এই কালর্ভাটটি বহুদিন ধরে ঝুকিপূর্ণ ছিল। সড়ক ও জনপদকে অনেকবার বলার পরও কিছুই করে নাই।

এদিকে দমদম, কলাবাগান এলাকায় গোলকপ্রতিমা ছড়ার পানি উপচে বেশ কিছু বাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়াও সাবেক ইউপি সদস্য জয় প্রসাদ দেব জানান, পানছড়ি বাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় এখনো জলাবদ্ধতায় আটকে আছে বেশ কিছু পরিবার। স্থানীয়রা জলাবদ্ধতা নিয়ে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন।

বিচ্ছিন্ন সড়ক পরিদর্শনে আসা পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। বিষয়টি জেলা প্রশাসক সহ সড়ক ও জনপথ বিভাগকে অবগত করিয়েছি। যোগাযোগ ব্যবস্থা চালু করতে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।

সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন ভারি বর্ষণে মাটি নরম হওয়ায় কালর্ভাটটি ডেবে গেছে। আমরা দুই একদিনের মধ্যেই একটি ষ্টিলের ব্রীজ নির্মাণ কাজ শেষ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে পারব বলে আশাকরি।

অপর দিকে দমদম, কলাবাগান এলাকায় গোলক প্রতিমা ছড়ার পানি উপচে বেশ কিছু বাড়িতে পানি প্রবেশ করে। এছাড়াও সাবেক ইউপি সদস্য জয় প্রসাদ দেব জানান, পানছড়ি বাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় এখনো জলাবদ্ধতায় আটকে আছে বেশ কিছু পরিবার। স্থানীয়রা জলাবদ্ধতা নিয়ে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App