×

সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৩:০১ পিএম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন প্রেমিকা জান্নাতুল আফরিন চৌতি। ছবি: ভোরের কাগজ

দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কে ভাটা পড়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। আমিনুল ইসলাম (২৩) নামে উপজেলার চিকাজানি ইউনিয়নের পশ্চিম কাজলা পাড়া গ্রামের এক তরুণকে ভালোবেসেছিলেন তিনি। ওই তরুণের বাবার নাম মৃত জাফর আলী।

শনিবার (৬ আগস্ট) বিকেল থেকে প্রেমিকা জান্নাতুল আফরিন চৌতি (২০) বিয়ের দাবিতে প্রেমিক আমিনুল ইসলামের বাড়ির সদর দরজায় অনশনে বসে আছে।

প্রতিবেশীরা বলেন, প্রায় চার বছর ধরে এই মেয়ের সঙ্গে আমিনুল ইসলামের প্রেমের সম্পর্ক। গত শুক্রবার বিয়ে করার প্রতিশ্রতি দিয়ে ঢাকা থেকে বাড়ি আসার পথে ময়মনসিংহে তাকে রেখে পালিয়ে যান। এরপর জান্নাতুল আফরিন চৌতি ময়মনসিংহ থেকে এখানে এসে অনশনে বসেছেন। আর তাদের বিষয়টি গ্রামের সবাই জানে।

বিয়ের প্রতিশ্রুতির বিষয়ে জান্নাতুল আফরিন চৌতি বলেন, আমিনুল ইসলামের সঙ্গে আমার চার বছর ধরে প্রেমের সম্পর্ক। তিনি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। গত শুক্রবার আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে বাড়ি আসার পথে ময়মনসিংহ রেখে পালিয়ে যায়। পরে রাতে আমি ময়মনসিংহ থেকে একতা বাসে করে দেওয়ানগঞ্জে পৌঁছলে রেলওয়ে পুলিশ আমাকে একা দেখে দেওয়ানগঞ্জ থানায় নিয়ে যায়। শনিবার বিকালে আমি বিয়ের দাবিতে আমিনুল ইসলামের বাড়িতে অনশন করছি। তিনি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।

চিকাজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুস ছালাম বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন,আমিনুল ইসলাম জান্নাতুল আফরিনকে রেখে চুনিয়া পাড়া অন্য একজন মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে।

বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App