×

সারাদেশ

বিয়ের গেটের ডিজাইন নিয়ে সংঘর্ষে আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৪:৩৭ পিএম

বিয়ের গেটের ডিজাইন নিয়ে সংঘর্ষে আহত ২০

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের গেটের ডিজাইন নিয়ে সংঘর্ষ হয়

বিয়ের গেটের ডিজাইন নিয়ে সংঘর্ষে আহত ২০

দুই গ্রামের বাসিন্দারা দোকানপাট ভাঙচুর করে। ছবি: ভোরের কাগজ

বিয়ের গেটের ডিজাইন নিয়ে সংঘর্ষে আহত ২০

দুই গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ে বাড়ির গেটের ডিজাইনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকালে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটা থেকে দফায় দফায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর ও সীতারামপুর এই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

[caption id="attachment_362867" align="aligncenter" width="700"] দুই গ্রামের বাসিন্দারা দোকানপাট ভাঙচুর করে। ছবি: ভোরের কাগজ[/caption]

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, গত সোমবার ইউনিয়নের সীতারামপুর গ্রামের রিয়াজুদ্দিন গোষ্ঠীর রাজুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। সেখানে ডেকোরেশনের কাজ করেন দৌলতপুর গ্রামের হাসান আলী বাড়ির এক ছেলে। ডেকোরেশনের গেইটের ডিজাইনের কাজ পছন্দ হয়নি বিয়ে বাড়ির লোকজনের। এ নিয়ে দৌলতপুরের ডেকোরেশনের ছেলেটির সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

তিনি আরও বলেন, বিষয়টি মীমাংসা করতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের এক জায়গায় উভয় পক্ষকে নিয়ে সালিশ সভায় বসা হয়। সেখানে আমিও ছিলাম। এরই মধ্যে সন্ধ্যার পর খবর আসে একদিন আগে সংঘটিত বিয়ে বাড়ির গেইটের ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুর ও সীতারামপুর গ্রামের দুই যুবক তর্কবিতর্ক থেকে মারামারিতে জড়িয়ে পড়ে। এ নিয়ে দুই গ্রামবাসী মধ্যে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

[caption id="attachment_362868" align="aligncenter" width="700"] দুই গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছবি: ভোরের কাগজ[/caption]

এ ঘটনায় অনেক দোকানপাট ভাঙচুর করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, এ খবর পেয়ে পুলিশ গিয়ে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App