×

সারাদেশ

ছাতকের সাঈদের জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান তুরষ্ক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৫:৫৬ পিএম

ছাতকের সাঈদের জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান তুরষ্ক!

এনআইডি কার্ডে জন্মস্থান তুরস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে দিয়ে আরও বড় বিপত্তিতে পড়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা পৌর শহরের আবু সাঈদ বিপ্লব । তার সংশোধিত এনআইডিতে সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়ে গেছে তুরষ্ক।

বিপ্লব জানান, ‘সব ডকুমেন্ট দিয়ে সংশোধন আবেদন করেছি। সংশোধনের মেসেজ পেয়েছি কোন রকমের ভোগান্তি ছাড়া। তবে উপজেলা নির্বাচন অফিস বলেছে সার্ভার বিভ্রান্তির কারনে এই সমস্যা হয়েছে। আমি নাম সংশোধন করাতে দিয়েছিলাম। সংশোধন হয়ে এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি তুরস্কে জন্মগ্রহণ করেছি!

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, সার্ভারের সমস্যার কারনে এটি হয়েছে। ‘জেলা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। ভোক্তভাগী জেলা অফিসে গেলেই দ্রুত সময়ের মধ্যে সঠিক তথ্য সম্বলিত ভোটার কার্ডটি পেয়ে যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App