×

সারাদেশ

বাঘাইছড়ির পাহাড়ে দুই গ্রুপের বন্দুকযুদ্ধ, হতাহতের শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৯:০৫ এএম

বাঘাইছড়ির পাহাড়ে দুই গ্রুপের বন্দুকযুদ্ধ, হতাহতের শঙ্কা

প্রতীকী ছবি

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের উত্তর জারুলছড়ি দুলুবনিয়া এলাকায় পাহাড়ি আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ আগস্ট) ভোর পাঁচটায় গোলাগুলি শুরু হয়ে আনুমানিক দুই ঘণ্টা এ বন্দুকযুদ্ধ চলে। এতে উভয় পক্ষই শত শত রাউন্ড গোলাবর্ষণ করে। স্থানীয়দের বরাত দিয়ে উভয় পক্ষের তিন সদস্য নিহতের সংবাদ ছড়িয়ে পরলেও।

ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ে এক ব্যাক্তির মরদেহ পরে থাকার ছবি চোখে পরছে। এতে করে বাঘাইছড়ির উপজেলার বঙ্গলতলী, জারুলছড়িসহ বেশ কয়েকটি পাহাড়ি গ্রামে সাধারণ জনগনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য অঞ্চলের সবগুলো পাহাড়ি এলাকায়। আঞ্চলিক দলগুলো তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়ে পাহাড়ের মানুষের নাভিশ্বাস তুলছে।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদ আসাদ বলেন, আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে গোলাগুলির সংবাদ পেয়েছি এতে দুই পক্ষ হাজার খানিক গুলি বিনিময় করেছে। তিনজন নিহত হয়েছে শুনেছি। থেমে থেমে এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ইবি ক্যাম্পাস

শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ইবি ক্যাম্পাস

বিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৯, আত্মগোপনে চিহ্নিত অপরাধীরা

বিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৯, আত্মগোপনে চিহ্নিত অপরাধীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App