×

সারাদেশ

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ৮২.৮৩ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১০:২০ এএম

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ৮২.৮৩ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে পাস করেছেন ৪ হাজার ৯২২ জন। শতকরা হিসেবে যা ১৭.১৬ শতাংশ। ন্যূনতম ৪০ না পেয়ে অকৃতকার্য হয়েছেন ২৩ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৮২ দশমিক ৮৩ শতাংশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এ তথ্য জানিয়েয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। তিনি বলেন, ‘ডি’ ইউনিটে পাসের হার ১৭ দশমিক ১৬ শতাংশ।

এর আগে গত ২২ আগস্ট ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে অংশ নেন ২৮ হাজার ৬৭৮ ভর্তিচ্ছু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App