×

সারাদেশ

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৫:২০ পিএম

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (৩১ আগস্ট) সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাঙ্গলকোট পৌর বাজারে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকে পৌর বাজারের খিলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। কর্মসূচির অনুমতির বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় দুই দলের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ।

উপজেলা বিএনপির সভাপতি নজির আহমেদ ভুঁইয়া বলেন, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ছিলো। সকাল ৯টায় মিছিলের শুরুতে পুলিশ আমাদের অন্যায়ভাবে লাঠিপেটা করেছে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আমাদের ১৫ জনের বেশি কর্মী আহত হয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে তাণ্ডব চালিয়েছে। তারা বাজারের বটতলা এলাকায় আমাদের নেতা ও সরকারের অর্থমন্ত্রীর নামে নির্মিত লোটাস কামাল চত্ত্বর, নৌকার তোরণসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের পাঁচজনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App