×

সারাদেশ

ঝিনাইদহ পৌরসভায় ইভিএমে চলছে ভোটগ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:২০ এএম

ঝিনাইদহ পৌরসভায় ইভিএমে চলছে ভোটগ্রহণ

ফাইল ছবি

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে চলছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২’শ ৬৫টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে।

জেলা নির্বাচন কমিশন বলছে, দীর্ঘ ১১ বছর পর মামলা জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুস ছালেক জানান, আজকের নির্বাচনে ৮২ হাজার ৬’শ ৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। একই সাথে ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।

এছাড়াও ৩’শ ৫৫ জন পুলিশ ও ৮’শ ১ জন আনসার নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App