×

সারাদেশ

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী হাজীগঞ্জে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯ পিএম

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী হাজীগঞ্জে

ছবি: সংগৃহীত

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী নূর আয়েশা ছুটে এসেছেন চাঁদপুরের হাজীগঞ্জে। ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছেন বাংলাদেশের ছেলে ওমর ফারুকে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় ধর্মীয় রীতি মেনে ওমর ফারুক ও নূর আয়েশার সঙ্গে বিয়ে পড়ানো হয়। এর আগে গত বুধবার ওই তরুণী মালয়েশিয়া থেকে তার মা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসেন।

ওমর ফারুক চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ীর মৃত কামালের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের একটি ভাড়া বাসায় থাকেন। মালয়েশিয়ান তরুণী নূর আয়েশা ওই দেশের পেনাং শহরের বাসিন্দা। তিনি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং পড়ালেখার পাশাপাশি চাকরি করছেন।

জানা গেছে, জীবিকার টানে ওমর ফারুক সাত বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে ফেসবুকে নূর আয়েশার সঙ্গে পরিচয় হয় তার। পরে দুজনে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। চার মাস পূর্বে ওমর ফারুক বাংলাদেশে চলে আসেন। চার মাস কাছে না পেয়ে ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন নূর আয়েশা। বৃহস্পতিবার রাতে নূর আয়েশা তার মা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীর উপস্থিতিতে এবং ওমর ফারুক তার অভিভাবকদের সম্মতিতে ধর্মীয় রীতি মেনে বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়।

ওমর ফারুক বলেন, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। একই কথা বলেন নূর আয়েশা। তিনি জানান, দেশে (মালয়েশিয়া) ফিরে দু’জনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চান।

ওমর ফারুকের মা জানান, ইংরেজিতে পুত্রবধূ কিছু কিছু বাংলা শিখার চেষ্টা করছে। পুত্রবধূর সঙ্গে তার মা, বড় ভাই ও ভাইয়ের স্ত্রী বাংলাদেশে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App