×

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে মদ্যপ তরুণ-তরুণীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০১:৩৭ পিএম

ট্রেনে কাটা পড়ে মদ্যপ তরুণ-তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার রাতে ট্রেনের নিচে কাটা পড়ে মদ্যপ অবস্থায় থাকা তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তিতাস কমিউটার ট্রেনের স্থান পরিবর্তনের সময় রেলওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য তাদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টার পর তিতাস কমিউটার ট্রেনটির স্থান পরিবর্তন করছিলো। এ সময় ওই দুই তরুণ-তরুণি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা মদ্যপ ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ওসি বলেন, নিহতদের মধ্যে তরুণের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ওই তরুণীর পরিচয়ও জানার চেষ্টা চলছে। তবে কি কারণে তারা ওইদিকে যাচ্ছিলেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App