×

সারাদেশ

সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৭:১৫ পিএম

সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আসিকুল ইসলাম আনাস (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

আনাস সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারদোনা গ্রামের শফিকুর রহমান ছেলে ও বারদোনা রেফায়া শাহ আকবরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

সদর ইউনিয়নের ইউপি সদস্য আবু মনছুর জানান, সকালে নাস্তা করে আনাস বাড়ির পশ্চিমে ছোট বারদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটার সময় একটি বিষাক্ত সাপ পায়ে কামড় দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App