×

সারাদেশ

দৌলতদিয়ায় ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১০:০৫ পিএম

দৌলতদিয়ায় ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে জেলে ছাত্তার শেখের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, দৌলতদিয়া বাজারে মোহন মণ্ডলের আড়তে মাছটি উম্মুক্ত নিলামে তোলা হয়। এ সময় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমান। মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান সরদার ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ১৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছের ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান (সাবু) বলেন, নদীতে বড় মাছ কমে গেছে। তারপরও মাঝে মধ্যে দু-একটি বড় মাছ ধরা পড়ছে। এর মধ্যে দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ, সংঘর্ষে আহত বিএনপি ও যুবদল নেতা

বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ, সংঘর্ষে আহত বিএনপি ও যুবদল নেতা

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ

নীতিমালা জারি ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ

কিশোরগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App