×

সারাদেশ

ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০২:১০ এএম

ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে

ফাইল ছবি

নীলফামারীর ডোমারে পুলিশের এক এসআই’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ডোমার থানায় মামলাটি করেন ডোমার শহরের চিকনমাটি এলাকার এক নারী।

সন্ধ্যায় মামলার আসামি ডোমার থানার সাবেক এসআই মহাবীর ব্যানার্জীকে আদালতে হাজির করে পুলিশ। মহাবীরে বাড়ি দিনাজপুরের কাহারোল উপজলোর কেউটপাড়া এলাকায়।

মামলা থেকে জানা যায়, বনিবনা না হওয়ায় এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন (জিডি) ওই নারী। বিষয়টি তদন্তের দায়িত্ব পান সে সময়ে ডোমার থানায় থাকা এসআই মহাবীর ব্যানার্জী। তদন্তের সুবাদে ওই নারীর সাথে সুসর্ম্পক গড়ে তোলেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মহাবীর। এরই মধ্যে গত ছয় মাস আগে ডোমার থানা থেকে বদলি হয়ে নারায়ণঞ্জ র‌্যাবে যুক্ত হলেও এসআই মহাবীর মোবাইলে ওই নারীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। গতকাল বুধবার (৫ অক্টোবর) পূঁজার ছুটিতে এসে রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই নারীর সাথে অবৈধ শারীরিক সর্ম্পক করেন মহাবীর। টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে।

ধর্ষণের অভিযোগকারী ওই নারী জানান, এর আগেও গেল ২৮ সেপ্টেম্বর রাতে তাকে ধর্ষণ করেন মহাবীর। গতকালের ঘটনার পর স্থানীয়রা বসে ওই নারীর সঙ্গে মহাবীরের বিয়ের প্রস্তাব দেয়। মহাবীর তাতে রাজি হননি। পরে ওই নারী থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মামলার প্রেক্ষিতে আসামি মহাবীরকে বৃহস্পতবিার সন্ধ্যায় আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App