×

সারাদেশ

পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল ফেরিওয়ালার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৯:৪৫ পিএম

শেরপুরে পিকআপ ভ্যানের চাপায় হাসান (৩৫) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শ্যামগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, নিহত ফেরিওয়ালা হাসান শেরপুর শহরের নতুন বাস টার্মিনালের মাজার রোডে ভাড়া থাকেন। সেখান থেকে ফেরি করে বিভিন্ন প্লাস্টিকের পণ্য সামগ্রী বিক্রি করেন। আজ সকালে হাসানসহ কয়েকজন ফেরিওয়ালা প্রতিদিনের মতো মালামাল বিক্রি করতে বের হন। এসময় তারা বয়ড়া এলাকায় শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জিনোম মেডিকেল হাসপাতালের সামনে আসলে পেছন থেকে একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জিনোম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App