×

সারাদেশ

বন্দর নগরীতে জশনে জুলুশে মানুষের ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৫:৪৪ পিএম

বন্দর নগরীতে জশনে জুলুশে মানুষের ঢল

ছবি: সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুশে (র‌্যালি) মানুষের ঢল নেমেছে। পীর আল্লামা তাহের শাহের নেতৃত্বে এই জুলুশে কমপক্ষে ২৫ লক্ষাধিক তরিকতপন্থী ও মুসল্লি অংশগ্রহণ করেন।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে এই জুলুশ শুরু হয়। এবারের জুলুশে অংশ নিতে পাকিস্তান থেকে আগত আল্লামা তাহের শাহের সাথে তার ছেলে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ ও আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহও পাকিস্তান থেকে এসেছেন।

জানা যায়, লাখ লাখ মানুষের অংশগ্রহণে এই জুলুশ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুর দেড়টার দিকে আবারও জামিয়া আহমদিয়ায় এসে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ১২ রবিউল আউয়াল-এ আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এই জুলুশ অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৭৬ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এ জুলুশে নেতৃত্ব দেন পাকিস্তানের ছিরিকোট দরবার শরীফের পীর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ (রা.)। তার মৃত্যুর পর ১৯৮৬ সাল থেকে তার সন্তান সৈয়দ মুহাম্মদ তাহের শাহ এ জুলুশে নেতৃত্ব দিয়ে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App