×

সারাদেশ

মোংলা বন্দরে এলো বঙ্গবন্ধু রেলসেতুর পঞ্চম চালান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৮:২৮ পিএম

মোংলা বন্দরে এলো বঙ্গবন্ধু রেলসেতুর পঞ্চম চালান

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর পঞ্চম চালানের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি থর ফ্রেন্ড।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি।

বিকেল থেকে পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছেন ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট।

স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ শিপিংয়ের খুলনার প্রতিনিধি মাহাবুব আলম হিরো জানান, গত ২০ সেপ্টেম্বর জাহাজটি সিঙ্গাপুরের হাইফং বন্দর থেকে মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। এরপর সোমবার মোংলা বন্দরে পৌঁছায়। এতে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য এসেছে। ১৬৮টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন ওজনের মালামাল এসেছে জাহাজটিতে।

তিনি আরও জানান, সোমবার বিকেল থেকে এ পণ্য খালাসের কাজ শুরু করবে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স। পরে এ মালামাল নদীপথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেল সেতুস্থলে নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবারও এই একই রেল সেতুর পণ্য নিয়ে পানামা পতাকাবাহী ‘হোসাই ক্রাউন’ নামে আরও একটি জাহাজে ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্রিক টন মেশিনারি পণ্য আসবে। এর আগে চারটি জাহাজে আসা রেল সেতুর পণ্য মোংলা বন্দর দিয়েই খালাস হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App