×

সারাদেশ

পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৪:৪৭ পিএম

পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু 

প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশ মাইল বিটিসি এলাকায় একটি ইটভাটায় বজ্রপাতে পাঁচ শ্রমিক মারা গেছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের চক সোলাগাড়ি গ্রামের বকুল মিয়ার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। কাবিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পীরগঞ্জের চক সোলাগাড়ি গ্রামের আবদুল জলিলের ছেলে আবদুল জব্বার, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের শিরুলের ছেলে সিয়াম (২০), আল-আমিনের ছেলে শাহাদত হোসেন (২৫) ও আয়েতালের ছেলে রাশেদুল (২৪)। গুরুতর আহত শ্রমিকের নাম মেহেদুল। কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের এই বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App