×

সারাদেশ

গাজীপুরে সিলিন্ডারবাহী ট্রাকে আগুন, দগ্ধ ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৯:০৮ পিএম

গাজীপুরে সিলিন্ডারবাহী ট্রাকে আগুন, দগ্ধ ৭

ছবি: সংগৃহীত

গাজীপুরে সিলিন্ডারবাহী ট্রাকে আগুন, দগ্ধ ৭

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় একটি সিএনজি পাম্পে রিফিল করার সময় কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকার হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক এবং সহকারীসহ বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি কার্ভাডভ্যান বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরা যায়। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টিয় আগুন নেভায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App