×

সারাদেশ

জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৮:৫৯ পিএম

জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা নিহত

ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত চার জনকে আটক করছে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে লিয়াকত আলীর (৫৫) সঙ্গে তার চাচা আব্দুর রউফের (৬৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে লিয়াকত আলী নিজের কেনা জমিতে গাছের গোঁড়া কাঁটতে গেলে তার চাচা আব্দুর রউফ জায়গাটি নিজের দাবি করে ছেলে নূরুল আমীন (৩৫), মাও. নূর মোহাম্মদ (৩০) ও এখলাছ উদ্দিনকে (২৬) সঙ্গে নিয়ে বাধা দেয়।

একপর্যায়ে আব্দুর রউফ তার ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে লিয়াকত ও তার ভাই জাহাঙ্গীর আলমের (৩৩) ওপর হামলা চালায়। হামলায় লিয়াকত ও জাহাঙ্গীর গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় চার জনকে আটক করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App