×

সারাদেশ

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১০:১৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা সংলগ্ন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ১৩ নম্বর থাইংখালী এফ ব্লকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার (৩৮) ও এফ-২ ব্লকের সাবমাঝি মৌলভি মোহাম্মদ ইউনুস (৩৮)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ১৫ থেকে ২০ জনের দুষ্কৃতকারী দল ১৩ নম্বর উখিয়া থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে। এ সময় তারা এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও এফ-২ ব্লকের সাবমাঝি মৌলভি ইউনুসকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে ইউনুস মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিন আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের ধরতে এপিবিএনের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App