×

সারাদেশ

ভাসানচরের পথে আরও ৯৫০ রোহিঙ্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১০:১৫ পিএম

ভাসানচরের পথে আরও ৯৫০ রোহিঙ্গা

ছবি: সংগৃহীত

দেড় মাস পর কক্সবাজারের ক্যাম্প থেকে আবারও নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন রোহিঙ্গাদের একটি দল।

রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পাঁচটি বাসে করে পাঁচ শ’ রোহিঙ্গা পরিবার ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে রাতে আরও ৪৫০ পরিবার রওনা দেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পৌঁছবেন তারা।

গত বছরের ডিসেম্বর থেকে ১৭ দফায় এ পর্যন্ত প্রায় ৩০ সহস্রাধিক রোহিঙ্গাকে ভাসানচরে পাঠিয়েছে সরকার। এর আগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করায় ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App