×

সারাদেশ

স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৭:১২ পিএম

স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে স্ত্রী চলে যাওয়ায় মানসিক বিকারগ্রস্ত পরমেশ সরদার কালু (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নে এই ঘটনা ঘটে। ইউনিয়নের পতিরাজপুর গ্রামের নিজের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরমেশ সরদারের ভাই নৃপেন্দ্রনাথ সরদার জানান, পরমেশ সরদারের স্ত্রী মিতু সরদার প্রায় এক বছর আগে তিন সন্তানকে নিয়ে রাগ করে তার বাবার বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে চলে যান। বহুবার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও তাকে ফেরত আনা যায়নি। বেশ কিছুদিন ধরে পরমেশ ঠিকমতো খাওয়া ধাওয়া করতেন না। এভাবেই শারীরিক ও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিল। মঙ্গলবার রাতে তিনদিন পর বাড়িতে এসে ঘরে ঘুমাতে যায়। সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ঘরের ডাবের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছেন।

ঈশ্বরদীর থানার উপপরিদর্শক (এসআই) দোলা বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App