×

সারাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০২:২৯ পিএম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার শিহাবউদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেয়ার চাঁদপুরের হাজীগঞ্জে মো. শিহাবউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিহাবউদ্দিন উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের মল্লিক বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে। প্রাথমিকভাবে সে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ। তিনি জানান, তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

শুক্রবার (২১ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হবে নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহসান উল্যাহ জানান, বিল্লাল হোসেনের পুরো পরিবারটিই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া বিভিন্ন সময় শিহাবউদ্দিন আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App