×

সারাদেশ

আলীকদম-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৮:৪৩ পিএম

আলীকদম-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

রুমা-রোয়াংছড়ির পর এবার আলীকদম-থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবদুল মনছুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, থানচি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা ৩০ অক্টোবর পর্যন্ত বলৎ থাকবে।

জানা যায়, পাহাড়ে যৌথ বাহিনীর জঙ্গী বিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করেন স্থানীয় উপজেলা প্রশাসন। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সম্প্রতি রুমা ও রোয়াংছড়িতে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা হতে রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে রুমা উপজেলা প্রশাসন।

এবার পর্যটকের নিরাপত্তার স্বার্থে আলীকদম-থানচি ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

দুর্গাপূজা মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App