×

সারাদেশ

প্রবল স্রোতে ভেসে এলো বিদেশি জাহাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৫:৪১ পিএম

প্রবল স্রোতে ভেসে এলো বিদেশি জাহাজ

ছেড়া দ্বীপে ভেসে এসেছে একটি বিদেশি জাহাজ। ছবি: ভোরের কাগজ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল স্রোতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে ভেসে এসেছে একটি বিদেশি জাহাজ। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে কোনো মানুষ ছাড়া জাহাজটি ছেড়া দ্বীপে ভেসে আসে বলে স্থানীয়রা জানান।

দ্বীপের বাসিন্দা বরকত আলী বলেন, দুপুরের দিকে সাগর থেকে জাহাজটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে আসে। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। তবে জাহাজটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদ আলম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সাগর। তীব্র স্রোতে সাগর থেকে ছেড়া দ্বীপে ভেসে এসেছে এই বড় বিদেশি জাহাজটি।  জাহাজটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি আমরা।

তিনি জানান, সকাল থেকে প্রচণ্ড ঝড়ো বাতাসে আমার এলাকায় বেশকিছু গাছপালা ও ঘরবাড়ির টিন-চাল উড়ে গেছে। আমরা দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছি।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সাগর থেকে একটি বিদেশি জাহাজের ভেসে আসার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App