×

সারাদেশ

নড়াইলে ১৮ ঘন্টা পর যান চলাচল শুরু, মৃত্যু ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৪:২৯ পিএম

নড়াইলে ১৮ ঘন্টা পর যান চলাচল শুরু, মৃত্যু ১

ছবি: ভোরের কাগজ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে নড়াইলের লোহাগড়ায় মর্জিনা বেগম নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে এ দুর্ঘটনা ঘটে। মর্জিনা বেগম বাগেরহাট সদর উপজেলার অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে। লোহাগড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

এদিকে ঝড়ো হাওয়ায় নড়াইল সদরের নাকসী মাদরাসা এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। জেলা প্রশাসেনর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, স্থানীয় আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস, এম, পলাশ, ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারিদের চেষ্টায় মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। এসময় সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।

ঘূর্নিঝড়ের প্রভাবে বৃষ্টিতে নড়াইল জেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App