×

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে নীলগাই উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৬:৫১ পিএম

শিবগঞ্জ সীমান্তে নীলগাই উদ্ধার

নীলগাই উদ্ধার করেছেন শিবগঞ্জবাসী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে একটি নীলগাই উদ্ধার করেছেন এলাকাবাসী। পরে নীলগাইটি হস্তান্তর করা হয় স্থানীয় প্রশাসনের কাছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। এ সময় নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে। এ সময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক ধারণা- প্রাণিটি ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

খেলোয়াড়দের দাঁতের যত্নে কি আলাদা টুথপেস্ট লাগে?

চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৩

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত এক

‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App